1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসা (ইউ সি সি এ) লিমিটেডএ নির্বাচন সম্পন্ন; বাবুল লস্কর সভাপতি

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে ৯৬ জন ভোটার মধ্যে হাসিবুর রহমান বাবুল লস্কর ৬৭ ভোট পেয়ে সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শাহজাহান ফকির ২৭ ভোট পেয়ে পরাজিত হন।

গত ২০ মে সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে ৯৬ জন ভোটারের মধ্যে ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. তাইজুল ইসলাম। ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ধীমান কুমার দাস। তাছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাসুদেব কর্মকার, শ্যামল কুমার পাল এবং ধীমান চন্দ্র মালাকার।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন তেরখাদা সমবায় অফিসার মো. মনজুরুল কবীর, পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ, রূপসা ইউসিসিএ লিমিটেডের হিসাব সহকারী রবিউল ইসলাম। নির্বাচন পরবর্তী বিকেল ৪ টায় বিআরডিবি কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সরকারি পল্লী ইউনিয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রদীপ কুমার বিশ্বাস, জেলা বিএনপির সদস্য ও ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান আসাবুর রহমান, দৈনিক সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, যুবদল নেতা মুন্না সরদার, খায়রুল আলম খোকন প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park