1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় ২০ মে ইউসিসি নির্বাচনের মনোনয়ন পত্র জমা ২৬ এপ্রিল শেষ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী, রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন আগামী ২০ মে সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত রূপসা পল্লী উন্নয়ন ভবনে ভোট গ্ৰহন অনুষ্ঠিত হবে। ঐদিন ৯৬ জন ভোটার তাদের মহামূল্যবান ভোট প্রদানের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে নিবেন।

এব্যাপারে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে- ২৬ এপ্রিল মনোনয়ন পত্র জমার শেষ তারিখ। ২৮ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই এবং বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ। ২৯ এপ্রিল আপিল গ্রহন। ৩ মে আপিল শুনানি এবং সিদ্ধান্ত প্রদান। ৬ মে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ। ৭ মে প্রার্থীতা প্রত্যাহার। ১০ মে প্রতীক বরাদ্দ ও চূড়ান্তা তালিকা প্রকাশ। সর্বশেষ ২০ মে ভোট গ্রহন ও ফলাফল প্রকাশ।

এলক্ষ্যে ইতিমধ্যে প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করেছে- ঘাটভোগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য হাসিবুর রহমান বাবুল লস্কর। সদ্য সাবেক ইউসিসি চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল। রূপসা ইউসিসি লিমিটেড এর সাবেক প্রধান পরিদর্শক মো. শাহাজান ফকির। তারা ভোটারদের কাছে তাদের যোগ্যতা অনুযায়ী ভোট প্রার্থনা করছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হলেন- তেরোখাদা উপজেলার সমবায় অফিসার মো. মঞ্জুরুল কবির, সদস্য জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ এবং রূপসা ইউসিসি লিমিটেডের হিসাব সহকারী রবিউল ইসলাম।

এ ব্যাপারে পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ বলেন- সভাপতি পদে ৩টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে ১ জন এবং সদস্য পদে ৬ পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন নির্বাচনকে অর্থবহ, উৎসব মুখর এবং নিরপেক্ষ করতে যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ২৬ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ শাজাহান ফকির এবং হাসিবুর রহমান বাবুল লস্কর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park