1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় হামের টিকার আওতায় ২১২০৫ জন শিশু, প্রথমদিন নিল ৭৬৪ জন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী, রূপসা প্রতিনিধি : হামের প্রাদুর্ভাব রোধে জরুরী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত, অর্থাৎ ৩ সপ্তাহ ব্যাপী কার্যক্রম সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান থাকবে। রূপসায় ২১২০৫ জন শিশুর মধ্যে প্রথমদিন টিকা নিল ৭৬৪ জন শিশু।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথ্য অনুযায়ী, সমগ্র রূপসা উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে শিশুদের জরুরি হাম রুবেলা টিকা বিনামূল্যে দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১টি স্থায়ী কেন্দ্র ব্যতীত প্রতি ইউনিয়নে ২৪ টি করে অস্থায়ী কেন্দ্র করা হয়েছে। তাছাড়া, প্রাক-প্রাথমিক প্লে, নার্সারি ও ইবতেদায়ীর শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হবে। এ সকল টিকাদান ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কমবয়সী শিশুরা টিকা কর্মসূচির আওতায় থাকবে। রূপসায় মোট- শিশু ২১ হাজার ২ শত ৫ জন। তারমধ্যে ছেলে ১০ হাজার ৬ শত ৬১ জন এবং মেয়ে শিশু ১০ হাজার ৫ শত ৪৪ জন।

চিকিৎসকরা জানান- শিশুদের জন্য সবচেয়ে বেশি সচেতন হতে হবে অভিভাবকদের। শিশুকে টিকা দেয়ার পাশাপাশি নিশ্চিত করতে হবে পুষ্টিকর খাবারের। হাম হলে ভয় বা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দেশব্যাপী হামের প্রাদুর্ভাব কমাতে প্রতিটি-শিশুর জন্য হাম রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ এবং প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীদ্বারা প্রদান করা হচ্ছে। অভিভাবকগণ নিশ্চিন্তায় বাচ্চাকে টিকা দিতে পরামর্শ প্রদান করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী কেন্দ্র-১টি ব্যতীত ইউনিয়ন পর্যায়ে অস্থায়ী কেন্দ্র ১২০ টিতে টিকাদান কার্যক্রম চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park