1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​রূপসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

​রূপসা প্রতিনিধি: খুলনার রূপসায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সর্বকালের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে রূপসার স্থানীয় মসজিদে আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
​উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা ও সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র অন্যতম প্রভাবশালী সদস্য এবং রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রশিদ।
​প্রধান বক্তা তার বক্তব্যে শহীদ জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশের গণমানুষের নেতা। যখনই দেশ কোনো সংকটে পড়েছে, তিনি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। আজকেও দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর আদর্শ ও দেশপ্রেম আমাদের প্রেরণা জোগায়। তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
​অনুষ্ঠানে রূপসা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া ও আলোচনা মাহফিলে উপস্থিত ছিলেন
মোঃ রাসেল, মোল্যা সাইফুর রহমান, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, সাইফুল্লাহ তুহিন, ইবাদুল ইসলাম, আতাউল ইসলাম, আলামিন শেখ, রফিকুল ইসলাম, হাসান রশিদ, আবদুল্লাহ পলাশ, আবুল বাশার, সাইদুল ইসলাম, আলামিন, মফিজুর রহমান, নাজমুল ইসলাম, রাজু শেখ, আকাশ হোসেন, মজিবার রহমান, ইমরান শেখ, বায়েজিদ, রানা, মশিউর, রাব্বি, মাহিন, জাকারিয়া, শাহাদাত হোসেন, মিজানুর রহমান, সুমন, নাজমুল হুদা এবং বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park