
রূপসা (খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলার রূপসা উপজেলার রামনগর গ্রাম থেকে একটি বিদেশি পি/স্তল ও দুই রাউন্ড গু/লিসহ রাজু মোড়ল (৪২) নামের এক ব্যক্তিকে গ্রে/প্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে রূপসা থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের একটি যৌথ চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। গ্রে/প্তারকৃত রাজু মোড়ল রামনগর গ্রামের ইমান আলী মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলা পুলিশ রূপসা, তেরোখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা—এই চার উপজেলাকে অপ/রাধের হটস্পট হিসেবে চিহ্নিত করে বিশেষ অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় রামনগর গ্রামে অভিযান চালিয়ে অ/স্ত্র ও গু/লিসহ তাকে আটক করা হয়।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অ/বৈধ অ/স্ত্র উদ্ধারে পুলিশের এই বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রে/প্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অ/স্ত্র আইনে রূপসা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।