
এম মুরশীদ আলী:রূপসা -প্রতিনিধি
খুলনার রূপসায় যাত্রীবাহী বাসের বেপরোয়া গতির বলি হলেন এক নারী। ৩ এপ্রিল (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা কুদিরবটতলা ও আমদাবাদ এলাকার মধ্যবর্তী স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘ/টনা ঘটে। ঘাতক বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহ/ত হন লিলি কুন্ডু (৪৯)। এ ঘটনায় তার স্বামী অমর কুন্ডু আহ/ত হয়েছেন।
নিহ/ত লিলি কুন্ডু খুলনার বটিয়াঘাটা উপজেলার গোরম্বা গ্রামের বাসিন্দা। তবে বর্তমানে তারা বাগেরহাটের রামপাল উপজেলা সদরে বসবাস করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লিলি কুন্ডু খুলনা বাংলাদেশ আই হসপিটালে ডাক্তার দেখিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে রামপালের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রূপসা আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী লোকাল বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এসময় চালকের আসনে থাকা তার স্বামী অমর কুন্ডু আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘ/টনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) জব্দ করা হয়েছে এবং বাসের চালককে আট/ক করা হয়েছে।