1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​রূপসায় বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, রূপসা: খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী, ঈদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) উপজেলার দুর্জনীমহল সুইচগেট এলাকায় ‘একতা যুব সংঘ’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু। অ্যাডভোকেট শেখ মো. মনজিল আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির্জা তারেক।
​প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান রুনু বলেন, “আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ভাই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই সাফল্যের জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। এখন আমাদের প্রাপ্তি বুঝিয়ে দেওয়ার সময়। নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”
​তিনি আরও বলেন, “আগামীতে আমি রূপসা উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা করতে চাই। রূপসার সার্বিক উন্নয়নে আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আজকের এই উৎসব আমাদের পারস্পরিক আনন্দ ভাগাভাগি করার একটি বড় সুযোগ।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
​হাবিবুর রহমান বেলাল, যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল।আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, মৎস্যজীবী দল।রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দল।​আব্দুর রহমান ও মাসুদ হোসেন, বিএনপি নেতা, রূপসা উপজেলা।​ডা. খান আলমগীর, রাজু মল্লিক, মোয়াজ, শোহান জাকির প্রমুখ।
​উৎসবমুখর এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park