1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​রূপসায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের পরীক্ষা স্থগিত, আবেদনের সময় বাড়ল

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

​রূপসা (খুলনা) প্রতিনিধি:
খুলনার রূপসা উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য ‘তথ্য সংগ্রহকারী’ ও ‘সুপারভাইজার’ পদের নির্ধারিত নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তবে চাকরিপ্রার্থীদের সুবিধার্থে এই দুই পদে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
​শনিবার (২৫ জুলাই, ২০২৬) উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা সমাজসেবা অফিসার ও ‘ফ্যামিলি কার্ড শুমারির স্বেচ্ছাসেবক নির্বাচন সংক্রান্ত উপজেলা কমিটি’র সদস্য সচিব মোঃ রাকিবুল ইসলাম তরফদার।
​বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ জুলাই ২০২৬ (রবিবার) সকাল ১০:০০ ঘটিকায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে পরীক্ষাটি স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তীতে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই পরীক্ষার নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
​এদিকে, পদগুলোতে আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) দুপুর ১২:০০ টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park