
ধুপছায়া ডেস্ক
মাদ/কের বিরু/দ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে খুলনা জেলার রূপসায় বিপুল পরিমাণ ইয়া/বাসহ দুই মা/দক ব্যবসায়ীকে গ্রে/প্তার করেছে র্যাব-৬। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রূপসা থানাধীন ইলাইপুর এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রূপসা-ঢাকা হাইওয়ে সংলগ্ন এলাকায় মা/দ/কের একটি বড় চালান হাতবদল হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দুপুর ২টা ১০ মিনিটের দিকে ইলাইপুরস্থ সাউদার্ন ফুডস লিঃ-এর সামনে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ২৪৬৫ (দুই হাজার চারশত পঁয়ষট্টি) পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রে/প্তার/কৃতরা হলেন:সোনিয়া (২৬): পিতা- মো. জয়নাল আবেদীন শেখ, গ্রাম- মাছুয়াডাঙ্গা, রূপসা।
মো. বাদল মোল্লা (৪৫): পিতা- মৃত কুদ্দুস মোল্লা, গ্রাম- মিল্কি দেয়ারা, রূপসা।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধা/রকৃত মাদ/কদ্র/ব্যসহ গ্রে/প্তার/কৃত আসা/মিদের বি/রুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদ/কদ্র/ব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মা/মলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসা/মিদের এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মা/দকের বিস্তার রোধে র্যাবের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।