1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় পৈত্রিক সম্পত্তি জা/ল দলিলে জবরদখল; থানায় অভিযোগ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি : রূপসায় জা/ল দলিল তৈরি করে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। এব্যাপারে গত ২২ এপ্রিল রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘাটভোগের গোয়াড়ার বাসিন্দা অজিত কুমার বাগচী।

অজিত কুমার বাগচী অভিযোগে উল্লেখ করেন- তার চাচার কোনো পুত্র সন্তান না থাকায় তার পিতা এবং চাচার উভয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তিনি। উল্লেখ্য- তার চাচাতো বোন শান্তি বালা ওরফে কালী তারা বালা নিঃসন্তান অবস্থায় স্বামীর ঘরে মৃ/ত্যু হয়। এরপর শান্তি বালার স্বামী অশোক বালা সু-কৌশলে জাল দলিল তৈরির মাধ্যমে তাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক জবরদখল করছেন।

পরবর্তীতে অজিত বাগচী সম্পত্তি উদ্ধারের জন্যে আদালতে উচ্ছেদ মামলা করেন। বিবাদী অশোক বালা আদালতে উক্ত সম্পত্তির কোনো বৈধ কাগজ/দলিল দেখাতে পারেননি। তারপরও ঐ জমি জোরপূর্বক দখলে রেখেছেন। বর্তমানে ওই জমিতে অজিত বাগচীর রোপণ করা পাকা-আধাপাকা ধান রয়েছে। এই ধান কাটতে বাধা দিলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ সম্পত্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।বিবাদী অশোক বালার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নী।

এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ বলেন- তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদালতে মামলা বিচারাধীন থাকলে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park