
এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলা পরিষদে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সঙ্গে গত ১৯ অক্টোবর সোমবার সকালে বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক বিশেষ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু, রূপসা থানা অফিসার ইনচার্জ মো. মাসুম খান, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা: বৃষ্টি ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নির্বাচন অফিসার আশরাফ আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আবুল বাশার, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, দিদারুল ইসলাম, মহিউদ্দিন মিন্টু, আইচগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ, শীতলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার আব্দুস সালাম, সাংবাদিক জিএম আসাদুজ্জামান, মুস্তাফিজুর রহমান মোস্তাক, ইউশা মোল্লা, অধ্যক্ষ আতার আলী ফকির, অধ্যক্ষ মো. শফিউদ্দীন নেছারী, অধ্যক্ষ হাসিবুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রহমান খান, অধ্যক্ষ আবু সাইদ খান, প্রভাষক মো. মহিদুল সরদার, প্রভাষক খান মেজবাহ উদ্দিন সেলিম, প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ, প্রধান শিক্ষক মো. হায়দার আলী, প্রধান শিক্ষক বিউটি পারভীন, প্রধান শিক্ষক সালমা ইয়াসমিন, প্রধান শিক্ষক আজিজা সুলতানা, প্রধান শিক্ষক অমল কুমার সিকদার, প্রধান শিক্ষক সঞ্জীব সরকার, সুপার মো. রেজাউল করিম, সুপার মো. গোলাম রব্বানী, ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ কামাল হোসাইন, মো. মাহবুবুর রহমান, মো. জাহাঙ্গীর আলম এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ওবায়দুল্লাহ প্রমুখ।