1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাহিদ জামানঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলার ৪নং টিএসবি ইউনিয়ন শাখার উদ্যোগে ২৬ জুন শুক্রবার সকাল ৮ টায় দক্ষিণ খাজাডাঙ্গা ইকরা ইসলামিক ক্যাডেট একাডেমির প্রশিক্ষণ সেন্টারে দিনব্যাপী (প্রশিক্ষণমূলক) কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষা শিবিরে ইনফাক ফি সাবিলিল্লাহ’র উপর কোরআন-হাদিস থেকে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
দাওয়াতি কাজের গুরুত্ব ও পদ্ধতির উপর বিশেষ অতিথির আলোচনা করেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুন্সি মইনুল ইসলাম, আনুগত্য মহাসাবা ও পরামর্শের বিষয়ে আলোচনা করেন অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএসবি ইউনিয়ন জামায়াত আমির ও ৪ নং টিএসবি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আসাদুজ্জামান।ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলীর উপর আলোচনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাঃ রেজাউল কবির খান,যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের অগ্নিপরীক্ষার বিষয়ে আলোচনা করেন উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন। ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ সাফিয়ার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সেক্রেটারি ও রুপসা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাজিমুদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুব বিভাগের সহকারী পরিচালক হাফেজ সাইফুল ইসলাম। এর পূর্বে পবিত্র কুরআনের সূরা যিলযালের তাফসীর পেশ করেন ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী।
এসময় আরো উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আব্দুল গফ্ফার, আব্দুল মান্নান, আলমগীর ফকির, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম,সোহাগ শেখ, হাফেজ হারুন-অর-রশিদ, হেকিম মোহাম্মদ সাইফুল ইসলাম,আইয়ুব আলী, আলী হায়দার খোকন, ময়েন শেখ, শাহাবুদ্দিন, মিজানুর রহমান শেখ,সাইফুল ইসলাম, মাস্টার মিরাজুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ। দিনব্যাপী এ (প্রশিক্ষণমূলক)শিক্ষা শিবিরে প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park