
নিজস্ব প্রতিবেদক, রূপসা:
খুলনার রূপসা উপজেলায় দলীয় শৃ/ঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ঘাটভোগ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো: খায়ের লস্করকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ২৪ মার্চ ২০২৬ তারিখে রূপসা উপজেলা কৃষক দলের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃ/ঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার প্রমাণ পাওয়ায় রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়ন শাখা কৃষক দলের আহ্বায়ক মো: খায়ের লস্করকে পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
উক্ত বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন রূপসা উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো: শাহ আলম ভূইয়া এবং ১নং যুগ্ম আহ্বায়ক মো: সোহাগ সিকদার। জনস্বার্থে এবং দলীয় আদর্শ রক্ষায় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।