1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাহিদ জামানঃ
খুলনার রূপসা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ১৯ মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালী, আলোচনা সভা, জনসচেতনতামূলক সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিস চত্বরে সকাল ১০ টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ভূমি অফিস চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে,অফিসার্স ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা, জনসচেতনতামূলক সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও আধুনিক হয়েছে। সাধারণ মানুষের হয়রানি কমিয়ে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তারা জনগণকে অনলাইনের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস এবং রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান।
মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, ভূমি অফিসের কানুনগো মোঃ বজলুর রশিদ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জালাল শেখ, গাজী শাকিল আহম্মেদ, শিমূল পাইক, জাফর মল্লিক, এসএম ইব্রাহিম হাসান, মিঠুন রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park