
রূপসা প্রতিনিধিঃ রূপসায় উপজেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান ৫ আগস্ট সকালে উপজেলা অফিসার্স ক্লাবে সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজজাক মীর, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ নাজমুল হুদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, সহকারী সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, শিক্ষা কর্মকর্তা মুহা আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, রূপসা উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওঃ লবিবুল ইসলাম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনে মডেল কেয়ারটেকার আব্দুস সালাম, জুলাই যোদ্ধা তামিম হাসান লিয়ন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
ফাহাদ গাজী, শামীম হাওলাদার, তরিকুল ইসলাম, আরাফাত আজিম, আইয়ান চৌধুরী ও সোহান শেখ।
অনুষ্ঠানে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা মোঃ শাহাজাহান চৌকিদার, ইউনুচ শেখ ও রুবেল মোল্যা-কে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইয়াসিনের কবর জিয়ারতের মাধ্যমে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে রূপসা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল এর আওতায় পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ এবং বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য গাছের চারা বিতরণ করা হয়।