
নাহিদ জামানঃ
আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জিএম কামরুজ্জামান টুকু প্রতিদিনেদের প্রচার প্রচারনার অংশ হিসাবে ২৭ এপ্রিল (সোমবার) উপজেলার নৈহাটি ইউনিয়নের রূপসা অচিনতলা মাদ্রাসা রোড, জহিরের বটতলা, কিসমত খুলনা সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ, জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, কুশল বিনিময়, সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় তিনি বলেন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে অনেকের মনে সংশয় সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন উপজেলা নির্বাচন হবে কিনা । সরকার এ ব্যাপারে কোন নিদৃষ্ট মতামত প্রকাশ করেনি। উপজেলা নির্বাচন হোক বা নাই হোক আমি আমার চলমান গনসংযোগ অব্যাহত রাখতে চাই। আমি রূপসার সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে মিশে থাকতে চাই, তাদের সুখ ও দুঃখের সাথী হতে চাই। বিএনপি’র একজন কর্মি হিসাবে সাধারন মানেষের পাশে থাকা আমার দ্বায়িত্ব বলে আমি মনে করি। রূপসার প্রতিটি মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে একটি নিরাপদ, সুন্দর ও উন্নয়নমুখী রূপসা উপজেলা গড়ে তোলাই আমার লক্ষ্য। আমি বিশ্বাস করি আপনারা পাশে থাকলে অব্যশই এটি বাস্তবায়ন করতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন রবিউল ইসলাম ,ফরহাদ হোসেন, মিন্টু স্বীকারি, মুন্না সরদার, রাজু ফকির, দেলোয়ার হোসেন, জান্নাতুল নাইম, বোরহান উদ্দিন শেখ, শরিফুল ইসলাম, সৈয়দ শাহিনুর, আসাদুজ্জামান পাইক, আরিফ ফকির, জুয়েল আহম্মেদ বাদশা, সোনা মিয়া, জিএম হিরোক, ইমরান শেখ, আবুল কাশেম, সাহিদুল ইসলাম, নাসিম শেখ, সুজন শেখ, নওশাদ ফৌজদার, জিএম মাইনুল, সোহেল শেখ, নয়ন পাইক, রুবেল শেখ, রমজান গোলদার, সুমন শেখ, আব্দুল্লা শেখ, অপু দাস, জি এম ইজাজ সহ অনেকে।