1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় চেয়ারম্যান প্রার্থী আঃ রশিদের নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনার রূপসা উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই অংশ হিসেবে উপজেলার নৈহাটী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আঃ রশিদ।
উপজেলার নৈহাটী ইউনিয়নের রূপসা বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যাংক মোড়, নিকলাপুর রাইস মিল মোড়, জাবুসা মোড় ও ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দিনভর লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থী শেখ আঃ রশিদ সাধারণ ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে শেখ আঃ রশিদ ৪নং ওয়ার্ডের অসুস্থ বিএনপি নেতা ইমরান হোসেন খানকে তার বাড়িতে দেখতে যান। তিনি সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং অসুস্থ এই নেতার চিকিৎসার খোঁজখবর নেন।
এসব কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন:
খুলনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আতিজুর রহমান। উপজেলা কমিটির সদস্য সাইদুল্লাহ, তুহিনও ইবাদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন আবুল বাসার, আসাদুল ইসলাম, আল আমিন শেখ, সবুজ শেখ, আব্দুল্লাহ পলাশ, খোকন মল্লিক, আলাউদ্দিন শেখ, জাকারিয়া, রাজু, ফয়সাল, আল-মামুন, দুলাল, জসিম, কিবরিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ সমর্থকগণ।
উঠান বৈঠকগুলোতে বক্তারা রূপসা উপজেলার সার্বিক উন্নয়নে শেখ আঃ রশিদকে আসন্ন নির্বাচনে বিজয়ী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park