1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন! ফুটবল ও গাছের চারা বিতরণ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি : রূপসায় ২০২৬-২৭ অর্থবছর থেকে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন বিতরণের পাশাপাশি ফুটবল ও গাছের চারা বিতরণ গত ২৪ আগষ্ট দুপুরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির আয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ ও ক্লাবে ফুটবল দিয়ে খেলাধুলার প্রতি মনোনিবেশ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়। বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল ও কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হায়দার আলী, মাওলানা শফিউদ্দিন নেছারী, মনিরুজ্জামান, কৃষ্ণ পদ রায়, সরোজ কুমার হালদার, যশোমন্ত ধর, অমলনাথ শিকদার, বিউটি পারভিন, চাঁদ সুলতানা, মধু আজিজা সুলতানা, মধু মঙ্গল মল্লিক, দীপ্তিশ্বর বিশ্বাস, লক্ষন কুমার সাহা, বেল্লাল হোসেন, ক্রীড়া শিক্ষক আঃ রহমান, বিপ্লব সরদার, আঃ কাদের,উপজেলা পরিষদের রাজিবুল হাসান মুন্না সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। উপজেলা প্রশাসন ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ২টি করে ফুটবল, ৪ হাজার ৭০০টি স্যানিটারি ন্যাপকিন এবং ১ হাজার ৬০০টি গাছের চারা বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park