1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাহিদ জামানঃ
সারাদেশব্যাপী ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠান দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সরাসরি সম্প্রচার করা হয়। এরই ধারাবাহিকতায় খুলনার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে Learning Acceleration in Secondary Education (LAISE) এর আয়োজনে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক র‌্যালি, বৃক্ষরোপণ এবং উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৯ জুন (সোমবার) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে সরাসরি প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচিটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। পরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বিদ্যালয় চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দীন সেলিম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আ. কাদের।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খান আলিম হাসান, সাজ্জাত হোসেন, প্রভাষক খান মারুফুল হক, মোঃ সেলিম রেজা, মিলন দেবনাথ, ভবেশ বিশ্বাস, জয়দেব দাস, বিধান রায়, শিক্ষক মাওঃ মোঃ ইমদাদ হোসেন, তুষার কান্তি দত্ত, সন্তোষ কুমার মিস্ত্রী, বিভাষ দাম, প্রভাষ বাগচী, এসকে কুদরত আলী, মোঃ আমিনুল ইসলাম, ললিতা হালদার, সঞ্জয় কুমার মন্ডল, হেমলতা বিশ্বাস, গীতা রানী বিশ্বাস, মিতালী মন্ডল, ভারতী দাসসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন। অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত সবাই পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাস এবং সবুজায়নের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park