
নিজস্ব প্রতিবেদক, রূপসা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আঃ রশিদ। নির্বাচনের অংশ হিসেবে রূপসার জাবুসা উত্তর পাড়া মজিদ এর বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর নিউক্লিয়াস এর মোড় ও সিআরবি মোড়ে সর্বস্তরের জনগণের সাথে এক গণসংযোগ করেন তিনি।
সবুজ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ আঃ রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। যাদের মধ্যে অন্যতম— মো: আজিজুর রহমান, হাফিজুর রহমান, আল-আমিন শেখ, আবুল বাসার, হাসান খন্দকার, তহিদুল ইসলাম, আসমান শেখ, সোহেল শেখ, আলাউদ্দিন, আনসার শেখ, ইসমাইল সরদার, খোকন মল্লিক, লুৎফর রহমান, আলম শেখ, তরিকুল ইসলাম, সুমন শেখ, রাজু, রফিক, রিনা, দিলরুবা, বিলকিস, রানী, মাহি, নূর, তাসলিমা, রাসনা, সুমনা প্রমূখ।
বৈঠকে বক্তারা আসন্ন উপজেলা নির্বাচনে শেখ আঃ রশিদকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।