
নিজস্ব প্রতিবেদক, রূপসা
রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদের নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে এলাকা। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রূপসার পালেরা বাজারে আয়োজিত এই গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। জনসংযোগকালে আব্দুর রশিদ বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং এলাকার সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ভোটারদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এদিনের কর্মসূচিতে পালেরা বাজারের ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য:
শেখ শহিদুর রহমান ও ইউনুস ফকির
দিবাশীষ হোসেন লিটু (সদস্য, সচিব) ও ডা. এম. সাব্বির হোসেন,নাজমুল তালুকদার, ইউনুস ফকির, মুরাদ খান
শাইদুর রহমান, সোহান আলী, সোহান গাজি
শরিফুল শেখ, নাজমুল আলী, সজিব আলী
নাজিম তালুকদার, মোরশেদ আলী, বনি আলী
মির্জা আলী, রানা আলী, আরিফ আলী
রাকিব গাজি, মানিক মল্লিক, বতুল আলী
রাজিয়া সগুজি, শরীফ গাজি, ইলাই আলী
ইমান শেখ, ইমদাদুল শেখ, আবিদ শেখ
আকাশ তালুকদার, নাজিম শেখ, রাহুল শেখ
আরাফাত শেখ, বাদল হালদার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জনসংযোগকালে স্থানীয় ভোটাররা আব্দুর রশিদের এই প্রচারণায় স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন। সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের সময় এলাকাটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।