
নিজস্ব প্রতিবেদক, রূপসা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রূপসা উপজেলার নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। উন্নয়নের প্রতিশ্রুতি আর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ। তার প্রচারণায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আজ রূপসার বিভিন্ন এলাকায় আয়োজিত প্রতিটি উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আব্দুর রশিদের প্রতি তাদের অকুুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন। আজ আয়োজিত উঠান বৈঠকে আব্দুর রশিদ বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার চলার পথের শক্তি। আমি নির্বাচিত হলে রূপসা উপজেলাকে একটি মডেল ও দু/র্নীতি/মুক্ত উপজেলায় পরিণত করতে নিরলসভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমি কেবল একটি চেয়ার চাই না, আমি চাই রূপসার অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তন করতে।
উক্ত উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। সভায় উপস্থিত ছিলেন:উজ্জ্বল কুমার সাহা ,আবু বক্কার সিদ্দিক ,মোল্যা নূরুজ্জামান কঙ্কু,খালিদ মল্লিক,মাওলানা শুহাব হুজুর (সভাপতি), দিলীপ মল্লিক,হামিদল,রহমান মোল্যা,মনির শেখ, রানা,আব্দুল মতিন মোল্যা,মোঃ মুসা শেখ,আরমান মোল্যা, জাহিদ মল্লিক, জাহিদ, সিরাজ জোদ্দার,মোঃ সালেম,মোঃ মাসুদ,প্রমুখ