
ধুপছায়া ডেস্ক
খুলনার রূপসায় ইটভাটায় ব্যবসায়ী ফখরুল ইসলাম (৩২) হ/ত্যা মাম/লার প্রধান আসামি ও শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পা (৩৪)-কে গ্রে/প্তার করেছে র্যাব-৬। রোববার (১৬ আগস্ট ২০২৬) ভোরে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রে/প্তার করা হয়।
র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
মাম/লার বিবরণ অনুযায়ী, গত ১২ আগস্ট ২০২৬ রাতে রূপসা থানাধীন “মেসার্স রূপসা ব্রিকস” নামের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানের অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় দু/ষ্কৃতকারীরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গু/লি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃ/ত ঘোষণা করেন। এ ঘটনায় নিহ/তের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় একটি হ/ত্যা মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তা/রকৃত ইব্রাহিম ওরফে কাটাপ্পা ফখরুলকে সরাসরি পি/স্তল দিয়ে গু/লি করার কথা স্বীকার করেছেন। পাশাপাশি এ হ/ত্যাকাণ্ডে জড়িত অন্য সহযোগীদের বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন তিনি।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রে/প্তারকৃত আসা/মিকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। হ/ত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রে/প্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।