
এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি : ‘শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্ব জয়’। এই প্রতিপাদ্য সামনে রেখে
আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে রূপসার কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে এক রালি শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১২ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- ভেটেরিনারি সার্জন ডাঃ বৃষ্টি ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. বজলুর রশীদ, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, ইসলামী রিলিফ বাংলাদেশ রূপসা ফিল্ড ইনচার্জ ছামছুল আলম, মোসা: রেহানা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন- ভিডাব্লুবি এনজিও কর্মী জিন্নাত রেহানা, দলিত এনজিও সাপোর্ট ষ্টাফ লিমা দাস, দূর্জনীমহল দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষক লাইলি বেগম, সুলতানা খাতুন, জান্নাতুল মাওয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।