1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় আতাউর রহমান রুনুর নির্বাচনী গণসংযোগ: ঘাটভোগে নেতাকর্মীদের ঢল

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী, রূপসা প্রতিনিধি: আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়াতে ব্যস্ত সময় পার করছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান রুনু। এর অংশ হিসেবে আজ ১৫ এপ্রিল (বুধবার) বিকেলে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা চাঁদপুর বাজারে তিনি ব্যাপক গণসংযোগ ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চাঁদপুর বাজার এলাকা সরগরম হয়ে ওঠে।মতবিনিময় সভায় আতাউর রহমান রুনু বলেন:”আমি রাজপথের আন্দোলন-সংগ্রামে সবসময় সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। দলের দুর্দিনেও নেতাকর্মীদের পাশ ছাড়িনি এবং কখনো দলকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি। আমার বিশ্বাস, দল আমাকে আমার ত্যাগের মূল্যায়ন করবে এবং মনোনয়ন দিয়ে বঞ্চিত করবে না। মূলত আপনাদের সেবা করার লক্ষ্যেই আমি নির্বাচনে প্রার্থী হতে চাই।”এ  সময় প্রার্থীর সাথে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, মোঃ মাসুদ নয়ন মোড়ল, মোঃ রয়েল এবং জুম্মান।
তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আজিজুল ইসলাম নন্দু, মোঃ দুরুল হুদা, ইমরান মোল্লা, কাশেম মেম্বার, সজিব মোল্লা, জামাল সর্দার, হেদায়েত শেখ, ইলিয়াস হোসেন, মফিজ শেখ, জিয়া, কবির ও আমিন।
এছাড়াও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মুস্তাইন শেখ, তমিজুর রহমান, পাপ্পু মোল্লা, অনিন্দ্য মালাকার ও সৈকতসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এই গণসংযোগে অংশ নেন।
বক্তারা বলেন, আতাউর রহমান রুনুর মতো নিবেদিতপ্রাণ নেতা উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে রূপসার সাধারণ মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park