
এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি : রূপসা থানা পুলিশ বিদেশী অ/স্ত্র/সহ ১ জনকে আ/টক করেছে।এজাহারে জানা যায়, গত ১৯ জুন (শুক্রবার) রাত সাড়ে ১০ টার দিকে বিশেষ অভিযান চলাকালীন সময়ে গোপন সূত্রে জানতে পায় এক ব্যক্তি অ/স্ত্র সহ রূপসার নৈহাটি ইউনিয়ন জয়পুর এলাকায় অবস্থান করেছে। তাৎক্ষণিক এসআই মশিউর রহমান ও এ এসআই সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার সহায়তায় সুলতান মাহমুদ বাপ্পাকে পেয়ে তার শরীরের কোমর থেকে ১টি খালি ম্যাগজিন সহ বিদেশী বাটযুক্ত ৭.৬৫ পি/স্তল জব্দ করে পুলিশ। আটককৃত সুলতান মাহমুদ বাপ্পা (৩৬), গোপালগঞ্জ বেতগ্রাম এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে।পরে এসআই মশিউর রহমান বাদী হয়ে রূপসা থানায় মা/মলা রুজু করেছে। যার নং- ১১, তারিখ- ২০/৬/২০২৬ইং।