
নাহিদ জামান
আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জিএম কামরুজ্জামান টুকু প্রতিদিনের প্রচার প্রচারনার অংশ হিসাবে ১১মে ( সোমবার) উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী বাজার সহ বিভিন্ন জায়গায় মতবিনিময় , জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় তিনি বলেন রাজনিতি করি মানুষে পাশে থাকার জন্য। সুখে দুঃখে সব সময় সাধারন মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই। নির্বাচন, জয়, পরাজয় এটা মূল বিষয় না মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করতে পারাটাই মূল বিষয়। দল আমাকে নমিনেশন দিলে আমি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করবো। আর আমাকে না দিলে দল যাকে নমিনেশন দিবে তার হয়ে কাজ করবো। জাতীয়তাবাদী শক্তি ও জিয়ার আদর্শের সৈনিক হয়ে সকলের পাশে থাকতে চাই। দলীয় নমিনেশন পেলে রূপসার সকল জনসাধারন কে সাথে নিয়ে ভোটের মাধ্যমে জয়লাভ করে আধুনিক রূপসা উপজেলা গড়তে চাই।
এ সময় উপস্থিত ছিলেন মোল্লা আরিফুল ইসলাম,ফরহাদ হোসেন, মুন্না সরদার, দুরুল মোল্লা,নাজমুল ইসলাম সোহাগ, প্রান গোপাল রায়, সজিব মেম্বর, শাহজালাল লস্কার, শরিফ মাষ্টার, লাবলু মোল্লা, নিরিবাস দাস, বাবুল লসকার, মেজবা মোল্লা, সুমন শেখ, ইয়াজ মোল্লা, আজিজুল মোল্লা, শিক্ষক জসমন্ত ধর, জয়নাল মেম্বর, আসাজ্জাদুর রহমান পাইক, শেখ শরিফুল ইসলাম, দিপু গাইন, মজনু মোল্লা, মিরাজ সিকদার, সোহেল মোল্লা, আরিফ ফকির, শরিফুল ইসলাম, সাগর শেখ, আবুল হোসেন, সুমন শেখ, ইব্রাহিম খলিল ,সাহিদুল ইসলাম, সোহেল শেখ, অপু দাস, সহ অনেকে।