
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন, খুলনা: রূপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের বিএনপি নেতা আবু মুছার ছেলে মেহেদী হাসানের ওপর দু/র্বৃ/ত্তরা হা/মলা চালিয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল মঙ্গলবার আনুমানিক রাত ৮টা ১০ মিনিটের দিকে নিজ বাড়ির সামনে নিজ দোকানে অবস্থানকালে হঠাৎ করে একদল দু/র্বৃ/ত্ত তাকে লক্ষ্য করে হা/মলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।