
নাহিদ জামান
আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জিএম কামরুজ্জামান টুকু প্রতিদিনের প্রচার প্রচারনার অংশ হিসাবে ০৪ মে ( সোমবার) উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বাজারের বিভিন্ন জায়গায় মতবিনিময় , জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় তিনি বলেন জনগনই সকল ক্ষমতার উৎস। জনগনের পাশে থেকে তাদের হয়ে কাজ করতে চাই। তাদের ভাগ্যের চাকা ঘুরাতে চাই, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মুক্ত রূপসা উপজেলা গড়তে চাই। মাদক নামক ক্যান্সার থেকে যুব সমাজ কে রক্ষা করতে চাই। ধনী, গরিব, মেহনতি সকল শ্রেনীর মানুষের ভালেবাসা নিয়ে জয়লাভ করে আধুনিক রূপসা উপজেলা গড়তে চাই।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ওয়াদুদ হোসেন, ফরহাদ হোসেন, খাইরুল বাসার খোকন, মুন্না সরদার, ফজলু মেম্বর, কামরুজ্জামান জুয়েল, শাকিল মেম্বর, নাজমুল ইসলাম সোহাগ, রাজু ফকির, আসাদুজ্জামান পাইক, রনি লস্কার, এস এম মুস্তাইন শেখ, হেমায়েত আলী খন্দকার, সৈয়দ শাহিনুর, আরিফ ফকির, জুয়েল আহম্মেদ বাদশা, সিরাজুল ইসলাম গাজী, সোনা মিয়া, জিএম হিরোক,ইমরান শেখ, আবুল কাশেম, কবির ফকির, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান শেখ, সোহাগ শেখ, সুমন শেখ, জিএম রকিব, বাধন শেখ, ইব্রাহিম খলিল , সাহিদুল ইসলাম, এস এম নাসিম ,সুজন শেখ, জিএম মাইনুল, সোহেল শেখ, রুবেল শেখ, রমজান গোলদার, আব্দুল্লা শেখ, আমানউল্লাহ শেখ, অপু দাস, জিএম হৃদয়, ইয়াসিন আরাফাত জিম, কামরান শেখ সহ অনেকে।