1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় স্ত্রীকে ঘরে আটকে রেখে যুবকের গলায় ফাঁস দিয়ে আ/ত্মহ/ত্যা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

​রূপসা (খুলনা) প্রতিনিধি:
খুলনার রূপসায় জয়পুর এলাকায় একটি ভাড়া বাড়িতে স্ত্রীর অজান্তে তাকে ঘরের ভেতর আটকে রেখে বারান্দায় গলায় রশি দিয়ে আত্মহ/ত্যা করেছেন হাসান সরদার (২৩) নামে এক মোটর শ্রমিক।
​বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুরস্থ ‘রূপালী সী ফুড’-এর দক্ষিণ পাশে গোলাম রসুলের মালিকানাধীন বাড়িতে এ মর্মা;ন্তিক ঘটনা ঘটে।
​নিহত হাসান সরদার পেশায় একজন মোটর শ্রমিক ছিলেন এবং কয়েক মাস আগে তাঁর বাবা মাসুক শেখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃ/ত্যুবরণ করেন। নি/হতের ৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে। মাত্র এক সপ্তাহ আগে তিনি পরিবার নিয়ে রসুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসান স্ত্রী ও তিন বছরের সন্তানকে ঘরের ভেতর তালাবদ্ধ করে বাইরে থেকে আটকে দেন। এরপর তিনি বারান্দায় গিয়ে গলায় রশি দিয়ে আত্মহ/ত্যার পথ বেছে নেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহ কিংবা মাদ/কাসক্তির জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
​খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লা/শ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
​এ বিষয়ে রূপসা থানা পুলিশ জানায়, আত্মহ/ত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এলে ও তদন্ত শেষে মূল ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃ/ত্যু মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park