1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় সাংবাদিকের ছেলেকে ডেকে গু/ম এবং কু/পিয়ে জখম করেছে এক জাসাস নেতা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি : রূপসায় সাংবাদিকের ছেলে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ডেকে নিয়ে ১ রাত গু/ম এবং পারের দিন কুপিয়ে জখম করে এক জাসাস নেতা। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।

অভিযোগ পত্রে উল্লেখ- সাংবাদিক মো. বাবর হোসেন বাকী, জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় রূপসা প্রতিনিধি এবং রূপসা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক। তিনি বলেন- আমার ছেলে আব্দুল্লাহ যোবায়ের খুলনা প্রকৌশলী কলেজে অধ্যায়নরত। তাকে আনন্দনগর গ্ৰামের জাসাস নেতা শাহজালাল লস্কর, গত ৮ সেপ্টেম্বর মোবাইলে ডেকে নিয়ে রাতে খাওয়া-দাওয়া শেষ নিজের বসত ঘরে ঘুমিয়ে রাখে। ঐসময় ছেলের কাছে ২টি দামি মোবাইল ফোন ছিল। যার একটি হলো অপ্পো ফেক্সজিড, মূল্য- ১ লক্ষ ২০ হাজার টাকা, আর একটি অপ্পো মোবাইল আনুমানিক মূল্য ২০ হাজার টাকা সহ নগদ অর্থ কেড়ে নেয়। এর
পরের দিন গত ৯ সেপ্টেম্বর সকাল ৯ টায় দিকে ঘরে আটকিয়ে পরিকল্পিত ভাবে গলায় চাপাটি ধরে হ/ত্যার ভ/য় দেখিয়ে স্বীকারোক্তি হিসেবে ভিডিও ধারণ করে এবং চো/র সাব্যস্ত করে বলে আমি যা বলবো তাই স্বীকার করবি। ঐ সময় শেখানো কথা বলতে ছেলে অস্বীকৃতি জানালে তার পায়ে কুপিয়ে জখম সহ মারপিটে করে রাস্তার পাশে ফেলে যায়। রোডে চলাচলরত অজ্ঞাত এক ভ্যান চালক তুলে নিয়ে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করেন। ঘটনার পরবর্তীতে শাহজালাল লস্কর আমার মোবাইলে ভয়েস কল পাঠায় যে ছেলে তার কাছে আছে কিন্তু মারপিটের বিষয়ে জানতে পায় হাসপাতাল সূত্রে।

তিনি আরো উল্লেখ করেন- জাসাস নেতা শাহজালাল লস্কর দল থেকে বহিষ্কৃত। সে
আমার ছেলেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিক্ষা জীবনটি নষ্ট করছে জানতে পেয়ে তাৎক্ষণিক খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর কাছে নালিশ করি। পরবর্তীতে তিনি শাহজালাল লস্করকে ডেকে শাসায় যে, আর কখনো সাংবাদিকের ছেলে আব্দুল্লাহ যোবায়েরকে ডাকবি না। তোর নামে এরকম নালিশ অনেকেই করছে সাবধান হয়ে যা।

ঐ রাগের প্রতিশোধ নিতে আজ শাহজালাল লস্কর সহ তার গু/ন্ডা বাহিনী আমার ছেলেকে হ/ত্যার চেষ্টায় মারপিট করেছে। আমি এর প্রতিকার চাই। আর কোনো শিক্ষা জীবন নষ্ট করতে না পারে।

এব্যাপারে রূপসা উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার নিশাত তাছনিম জানান- পেশেন্ট এখানে রক্তাক্ত অবস্থায় পায়ের হাঁটুর নিচে ধারালো কিছুর কুপে রক্তাক্ত এবং ছেলা-ফোলা অবস্থায় আসে। তার খতটা বেশ গভীর ছিল, তাকে একটি এক্সরে করাতে বলা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত বোঝা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park