
নিজস্ব প্রতিবেদক, রূপসা। মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে খুলনার রূপসায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) বেলা ১১টায় রূপসা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পূর্ব রূপসা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। সভা শেষে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি পূর্ব রূপসা ঘাট থেকে শুরু হয়ে বাস টার্মিনাল ও ব্যাংকের মোড় প্রদক্ষিণ করে পুনরায় মালিক সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে খান জুলফিকার আলী জুলু বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষা এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার একই সূত্রে গাঁথা। মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
খায়রুল ইসলাম মোল্লা (যুগ্ম আহ্বায়ক, খুলনা জেলা বিএনপি)মো. আনোয়ারুল ইসলাম মোল্লা (সভাপতি, রূপসা-বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতি)
মোল্যা রিয়াজুল ইসলাম (সদস্য, জেলা বিএনপি)
সাইফুর রহমান মোল্লা (আহ্বায়ক, রূপসা উপজেলা বিএনপি)জাবেদ হোসেন মল্লিক (সদস্য সচিব, উপজেলা বিএনপি)বিকাশ মিত্র (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি)শেখ আবু সাঈদ (সাধারণ সম্পাদক, জেলা কৃষক দল) সাগর মোল্লা (যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল)
রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস গাজী’র সভাপতিত্বে এবং নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, মোরশেদুল রহমান লিটন, আমিরুল ইসলাম তারেক, ফরহাদ হোসেন, লাবলু শেখ, ইসমাইল শেখ, হালিম মোড়লসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস নিরসনে সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন।