1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় বৃত্তিপ্রাপ্ত অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি : রূপসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়ক উপকরণ স্কুল ব্যাগ বিতরণী গত ২৭ আগষ্ট সকালে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক সেন্টারের অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৬-২৭ অর্থ বছর থেকে বৃত্তিপ্রাপ্ত ৬০ জন সহ ভালো রেজাল্ট করা শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ এবং প্রত্যেক স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করাতে ফুটবল বিতরণ করা হয়েছে।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা বলছেন- দেশে বর্তমানে ডেঙ্গু জ্বরের ভয়াবহতা দেখা দিয়েছে। এক্ষেত্রে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষায় স্কুলের চতুরপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, রূপসায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্টের পর শিক্ষার্থীদের অনুপ্রেরণার জন্য স্কুল ব্যাগ দেওয়ার আলোচনা হয়েছে। তাছাড়া সামনে নতুন করে ফুটবল প্রতিযোগিতা আসছে, সেখানে প্রাথমিকে যারা ক্লাস ফাইভে আছে তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। খুব শীঘ্রই এই প্রতিযোগিতাটা শুরু হবে। তাদের প্র্যাকটিসের জন্য ফুটবল দেওয়া হলো।

আজ আমি অবাক হলাম যে, ছোট্ট শিক্ষার্থীরা মাইক্রোফোন ধরে এতো মানুষের সম্মুখে বক্তৃতা দেওয়াতে বোঝা যায়, তারা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়ার পেছনের শক্তি অভিভাবক ও স্কুল শিক্ষক। আমি বিশ্বাস করি শিক্ষকতা সবসময় মহান পেশা। আপনারা শিক্ষক দায়িত্বটা সঠিকভাবে পালন করছেন বলেই আজকে এই শিক্ষার্থীরা বৃত্তিপ্রাপ্ত হয়েছে। তাদের এগিয়ে নেওয়ার সাথে তার মাঝে মানবিকতাটা তৈরি করার কাজটিও আপনারা অবশ্যই করবেন। আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও দেশের দায়িত্ব নিতে হলে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। এখান থেকে তোমারা শিক্ষা বয়সে মোবাইলে ভিডিও দেখা এবং নেশায় আসক্ত হওয়া থেকে বিরত রাখতে পারলে, তোমার ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সফল হওয়া সম্ভব বলে মনে করি।

প্রাথমিক শিক্ষা অফিসার (টিও) মুহা: আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. মাসুদ রানা ও (এটিও) আলী আকবর।

এসময় অভিভাবদের মধ্যে বক্তৃতা করেন- সরদার শাহজাহান আলী এবং শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন- প্রধান শিক্ষক মোতাহার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবানা, শ্যামল কুমার দাস, আব্দুর সাত্তার খান, শেখ লুৎফার রহমান, জবেদা পারভীন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park