
এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি :
‘তামাকমুক্ত সমাজ গড়ি, সুস্থ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৭ জুলাই২০২৬ ইং সকাল সাড়ে ১১টায় র্যালি শেষে রূপসা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তামাক মানুষের স্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি তামাকমুক্ত সমাজ গড়তে সরকার, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, রূপসা থানার ওসি (তদন্ত) আব্দুর সবুর খান, মেডিকেল অফিসার মো. আল আমিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. বুরহান উদ্দীন বক্তব্য দেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।