1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী – রূপসা প্রতিনিধি : “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”। এ প্রতিপাদ্য সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ রূপসায় সম্পন্ন। ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা গত ৮ ও ৯ এপ্রিল উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী মেলার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা স্টল পরিদর্শনের সময় মেলায় অংশগ্রহণ স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত বর্ণনা দেন। শিক্ষার্থীরা মেলার মাধ্যমে বর্তমান সামাজিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন মডেল তুলে ধরেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় ৪টি মাধ্যমিক (জুনিয়র) এবং ৫টি কলেজ (সিনিয়র) হিসেবে স্টলে অংশগ্রহণ করেছে। যথাক্রমে- উপজেলা সদর কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (জুনিয়র), কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়, তাছাড়া- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (সিনিয়র), রূপসা সরকারি কলেজ, রূপসা কলেজ, সৈয়দ আরশাদ আলী এন্ড ছবুরোননেছা গার্লস কলেজ, চাঁদপুর কলেজ প্রমূখ।

স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ আনোয়ার উল কুদ্দুস, এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেন।

একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল এর পরিচালনায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park