1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির২৪ জুলাই ২০২৬ ইং শুক্রবার সকাল ৭টায় নৈহাটি গার্লস মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লাবিবুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ডাঃ হাবিবুল্লাহ ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমির, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আশরাফুল আলম এবং জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা মমতাজুল ইসলাম, ডাঃ রেজাউল কবির খান, ৪ নং টিএসবি ইউনিয়ন আমির অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, আইচগাতী ইউনিয়ন আমির ও উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ। শিক্ষা শিবিরে রূপসা উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের শতাধিক সভাপতি, সম্পাদক ও দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক চেতনা, নৈতিক নেতৃত্বের বিকাশ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park