1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

রুপসা প্রতিনিধি: উপজেলার টিএসবি ইউনিয়নের ৩নং গোয়ালবাথান-গিলাতলা ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গাছের চারা বিতরণ ৭ আগস্ট শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়ন আমির ও ৪নং টিএসবি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আসাদুজ্জামান।

গোয়ালবাথান-গিলাতলা ওয়ার্ড সভাপতি ও মেম্বার পদপ্রার্থী তামিম বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন দক্ষিন খাজাডাঙ্গা ওয়ার্ড সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মাওলানা আব্দুল গফফার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাফিয়ার রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, খাবার ও বিশুদ্ধ বাতাস দেয়।
গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ছড়ায়। আমরা গাছ থেকে সুস্বাদু ফল, সবজি ও নানা ধরনের খাবার পাই।

বক্তার আরো বলেন, গাছ বাতাস থেকে ধুলোবালি ও ক্ষতিকর গ্যাস শুষে পরিবেশ পরিষ্কার রাখে।
গাছের শিকড় মাটি শক্ত করে ধরে রাখে, যা মাটির ক্ষয় ও ভূমিধস রক্ষা সহ বিভিন্ন উপকারিতা তুলে উপস্থিত সকলকে গাছের চারা রোপন করে তা পরিচরচার মাধ্যমে গাছকে বন্ধু হিসেবে গ্রহণ করাতে বলেন।

এছাড়া বক্তারা আগামী নির্বাচনে সকলকে ইনসাফের পক্ষে থাকার আহ্বান জানান।

ওয়ার্ড সেক্রেটারি মোস্তফা মঞ্জুর পরিচালনায় একসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড যুব বিভাগের সভাপতি ইউনুস শেখ, সেক্রেটারি শাকিল খান, সালাউদ্দিন, ইউসুফ আলী, বিকাশ পাল, গৌরাঙ্গ, দীপঙ্কর, নিধি দাম, নয়ন,অরুপ, বিনয়, চিন্ময়, দীপক, লালটু প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park