
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার উদ্যোগে এবং ৩ নম্বর নৈহাটি ইউনিয়ন শাখার আয়োজনে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির শুক্রবার (২৬ জুন) নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর নৈহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা মহিউদ্দিন। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো. আজিজুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির জননেতা অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন খুলনা জেলা শাখার সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস।
এছাড়া বক্তব্য রাখেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লাবিবুল ইসলাম, উপজেলা সেক্রেটারি ডা. মো. হাবিবুল্লাহ ইমন, মাওলানা মামুনুর রশিদ, মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, মাওলানা হেদায়েতুল্লাহ, ৪ নম্বর টিএসবি ইউনিয়নের তারবিয়াত সভাপতি হাফেজ মো. জাহাঙ্গীর হোসেন, ৫ নম্বর ঘাটভোগ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নাসিম সর্দার, মুফতি মাওলানা আব্দুল ওহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একজন আদর্শ ইসলামী কর্মী গড়ে তুলতে নিয়মিত কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। তাঁরা ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকল কর্মীকে ঐক্য বন্ধ হয়ে কাজ করতে হবে।