
রুপসা প্রতিনিধি: রুপসা উপজেলা টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের উদ্যোগে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদের নিয়ে ৩০ মে শনিবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রুপসা থানার মোড়স্থ সংগঠনের ইউনিয়ন কার্যালয়ে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে পবিত্র কোরবানির ইতিহাস, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথির আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সেক্রেটারি নাজিমউদ্দিন।ইনফাক-ফি-সাবিলিল্লাহ’র (দ্বীন প্রতিষ্ঠায় মুমিন জীবনে ত্যাগের গুরুত্ব) এ বিষয়ের উপরে আলোচনা করেন রুপসা উপজেলা জামায়াতে ইসলামীর তারবিয়াত সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর ফকির,
বক্তব্য রাখেন টিএসবি ইউনিয়ন আমির ও বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আসাদুজ্জামান।
পেশাজীবী বিভাগের দায়িত্বশীল হেকিম মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন টিএসবি ইউনিয়ন সেক্রেটারি ও উত্তর খাজাডাঙ্গা ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাফেজ মাওলানা গোলাম রসুল, ইউনিয়ন টিম সদস্য আব্দুল মান্নান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাফিয়া রহমান।
টিএসবি ইউনিয়ন পরিষদের ১ নং কাজদিয়া ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলমগীর ফকির, ৪ নং তিলক ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাফেজ মাওলানা নিয়ামত আলী, ৭ নং দক্ষিণ খাজাডাঙ্গা ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল গফফার, ৯ নং পাঁচানি ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাফেজ কাজী হেদায়েতুল্লাহ, স্বল্প-বাহিরদিয়া ওয়ার্ড জামাতে ইসলামীর সেক্রেটারি শফিক জমাদ্দার, পাচানি ওয়ার্ড সেক্রেটারি আফজাল হোসেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাংবাদিক খান আব্দুল জব্বার শিবলী।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আকরাম হোসেন, মনিরুজ্জামান, শহিদুল ইসলাম, সাইদুজ্জামান, নাসির উদ্দিন , সৈয়দ মাসুদ আলী, হেলাল শেখ, শিক্ষক আব্দুল করিম, সাংবাদিক নাহিদ জামাল, মাছুম বিল্লাহ, শাকিল শেখ, মুক্তার পাইক, আজিজুল ইসলাম, মুক্ত শেখ, রাসেল,শুকুর আলী, তাফসির হোসেন প্রমুখ।