
এম মুরশীদ আলী, রূপসা প্রতিনিধি : রূপসায় মাংস বিক্রয়ের ৪০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানদার দ্বীন মোহাম্মদ হ/ত্যা মাম/লার আ/সামী গ্রে/ফ/তার খুলনা পিবিআই হাতে।
উল্লেখ্য ঘটনা রূপসা উপজেলার আনন্দনগর-ভবানীপুর এলাকার মৃ/ত সেকেন্দার লস্করের পুত্র গত ১৭ মার্চ বিকালে আবুল খায়ের লস্কর (৫৫) তার মাংস বিক্রয়ের ৪০০ টাকা চাওয়া নিয়ে ভবানীপুর গ্রামের দ্বীন মোহাম্মদ ঢালীর সাথে কথাকাটাকাটি এক পর্যায়ে রাস্তার পাশের ইট উঠিয়ে আসা/মী আবুল খায়ের ভিকটিম দ্বীন মোহাম্মদকে মাথায় আ/ঘাত করে গুরুতর র/ক্তা/ক্ত জ/খ/ম করে। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম দ্বীন মোহাম্মদ ঢালী ঐদিন রাত্রে মৃ/ত্যু হয়। উক্ত ঘটনায় রূপসা থানার মামলা নং-০৭, তারিখ: ১৮/০৩/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড, জিআর নং-৩৭/২০২৬ রুজু হয়। আসামী আবুল খায়ের লস্কর ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আ/সা/মী আবুল খায়ের চালাক প্রকৃতির হওয়ায় সে কোন মোবাইল ফোন ব্যবহার করত না এবং নিজের পরিবার সহ এলাকার কারো সাথে কোন যোগাযোগ রাখত না। এমতাবস্থায় পিবিআই, খুলনার চৌকস দল দীর্ঘ ৩০ দিনের মাথায় হ/ত্যার আ/সামী আবুল খায়েরকে গত ১৬ এপ্রিল রাতে যশোর জেলার কোতয়ালী থানাধীন উপশহর এলাকা হতে গ্রে/ফ/তার করতে সক্ষম হয়। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায়, গত ১৭ মার্চ ঘটনার পর থেকে আত্ম/গো/পনে চলে যায় এবং নড়াইল জেলায় ইটের ভাটায় কাজ করতে থাকে। পরবর্তীতে গত ১৩ এপ্রিল আ/সা/মী যশোর জেলার কোতয়ালী থানাধীন উপশহরের তার বড় ভাই আবুল বাশার লস্করের শ্যালিকা সেলিনা পারভীনের বাসায় আত্ম/গো/পনে থাকে। গ্রে/ফ/তারকৃত আ/সা/মী আবুল খায়ের ভিকটিম দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে গুরুতর আঘাত করতঃ হ/ত্যা করেছে মর্মে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। খুলনা পিবিআই মা/ম/লার তদন্ত কর্মকর্তারা হলেন- রেশমা শারমিন পিপিএম-সেবা, পুলিশ সুপার, সিবিআই ও মো. সোহানুর রহমান, এসআই (নিঃ), পিবিআই।