
এম মুরশীদ আলী, রূপসা প্রতিনিধি – খুলনার রূপসা উপজেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক ভিটায় ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন এবং জনস্বার্থে বিভিন্ন অনিয়ম রোধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রিক্তা।
৩০ এপ্রিল সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।
রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন: আগামী ৮ মে (২৫শে বৈশাখ) রূপসায় কবিগুরুর পৈত্রিক ভিটায় ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ইউএনও এই অনুষ্ঠানে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
পরিবহনে জনদুর্ভোগ রোধ: ট্রাক ও ট্রলিতে মাটি, বালু বা ইট বহনের সময় তা ঢেকে না রাখায় সাধারণ মানুষের চোখে-মুখে ধুলাবালি পড়ে চলাচলে বিঘ্ন ঘটছে। এ বিষয়ে কঠোর নির্দেশ দিয়ে তিনি বলেন, এখন থেকে প্রতিটি যানবাহনে মালপত্র ঢেকে পরিবহন নিশ্চিত করতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক সচেতনতা: মা/দ/ক ও জু/য়ার বিরুদ্ধে নজরদারি বাড়ানোর পাশাপাশি বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।
জন্ম নিবন্ধন: শিশু জন্মের পর দ্রুত জন্ম নিবন্ধন নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদগুলোকে আরও সক্রিয় ও গুরুত্বের সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপস্থিত অতিথিবৃন্দ
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর এবং উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা।
এছাড়াও সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের অংশগ্রহণ
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক এবং জামায়াত নেতা হাফেজ মো. জাহাঙ্গীর। এছাড়াও দু/র্নী/তি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ওবায়দ হোসেনসহ স্থানীয় সংবাদকর্মীরা সভায় উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।
ইউএনও সানজিদা রিক্তা সভায় উত্থাপিত সকল সমস্যার প্রেক্ষিতে দ্রুত কার্যকর ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।