1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি: গোয়াল থেকে ৩ লাখ টাকার গাভী চু/রি

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

খাঁন মোঃ শফিকুল ইসলাম – রূপসা। খুলনার রূপসা উপজেলায় ফের সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ চো/র/চক্র। এবার উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানি গ্রামে হানা দিয়ে এক ক্ষুদ্র খামারির সম্বল কেড়ে নিয়েছে দুর্বৃ/ত্তরা। শনিবার (৪ এপ্রিল) দিবাগত গভীর রাতে খামারি গোপাল মিশ্রের গোয়ালঘর থেকে মূল্যবান দুটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী চু/রি হওয়ার খবর পাওয়া গেছে।
ভুক্তভোগী গোপাল মিশ্র জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও গাভী দুটিকে পরম মমতায় খাবার খাইয়ে গোয়ালঘরে রেখে ঘুমাতে যান তিনি। তবে রোববার ভোরে গোয়ালে গিয়ে দেখেন তার আদরের গাভী দুটি উধাও। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। মুহূর্তের মধ্যেই সারাজীবনের উপার্জিত সম্পদ হারিয়ে কান্নায় ভেঙে পড়েন এই প্রান্তিক খামারি ও তার স্বজনরা।গোপাল মিশ্রের দাবি, চু/রি হওয়া বড় আকারের গাভী দুটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। একটি ছোট পরিবারের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করা এই গাভী দুটি হারিয়ে তিনি এখন পথে বসার উপক্রম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রূপসার বিভিন্ন এলাকায় ইদানীং গরু চু/রিসহ নানাবিধ অ/প/রাধমূলক ক/র্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। একের পর এক চু/রির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ ও ক্ষুদ্র খামারিরা। তাদের মতে, এলাকায় অপ/রাধী চ/ক্রের তৎপরতা বাড়লেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি তুলনামূলকভাবে কম।
নিঃস্ব হয়ে পড়া গোপাল মিশ্র অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “অনেক কষ্টে তিলে তিলে গাভী দুটি বড় করেছিলাম। এক রাতেই আমার সব শেষ হয়ে গেল। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আমার শেষ সম্বলটুকু উদ্ধারের ব্যবস্থা করুন।”
​এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার চু/রির ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদার এবং চু/রি হওয়া গরু উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park