1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসায় ইয়াদ আলী সড়কটিকে টেকসই সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ; চরম ক্ষোভে ফুঁসে উঠেছে জনতা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম মুরশীদ আলী রূপসা প্রতিনিধি : বর্তমান সরকারের টেকসই সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম দেখে সহ্য করতে পারছে না স্থানীয় জনতা। ১ কোটি ১২ লক্ষ ২৭ হাজার টাকায় ইয়াদ আলী সড়কের ১ কিলো ৩০ মিটার পর্যন্ত নির্মাণ হচ্ছে।
এ কাজে নিম্নমানের ঝামা ইটের গাঁথুনিতে ৬টা বালুর সাথে ১টা সিমেন্ট মিশ্রণ করে রাস্তার গাইড ওয়াল নির্মাণের মধ্যে ওয়াল হেলে যাওয়া এবং ইটের গাঁথুনি খুলে যাওয়ার ফলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

ফারজানা এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠানটি রূপসা বাগমারা রব ঠিকাদারের মোড় থেকে মদনার খাল পর্যন্ত রাস্তাটির নির্মাণ কাজে ফাঁকি দিয়ে মোটা অংকের টাকা লাভের আশায় রাস্তার গাইডওয়াল গাঁথুনিতে নিম্নমানের বালুর পাশাপাশি সিমেন্ট কম দেওয়া এবং নিম্নমানের ইট ব্যবহার করার ফলে, বিভিন্ন স্থান থেকে ইট খুলে পড়ে যাচ্ছে। এতে স্থানীয়রা চরমভাবে অসন্তোষ হয়েছে।

ত্রুটিপূর্ণ কাজ নিয়ে স্থানীয় ছাত্রনেতা সাজ্জাদ হোসেন লিপন সহ একাধিক নারী-পুরুষরা বলেন- সরকারি অর্থে নির্মিত সড়কের কাজটি সঠিক নিয়মে সম্পন্ন করতে হবে। চলমান কাজটি শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানের ইট খুলে পড়ে যাচ্ছে। এ কাজের মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনগণের করের টাকায় নির্মিত সড়কের কাজে কোনো ধরনের অনিয়ম ও দু/র্নীতি মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে এ সড়কটি টেকসই হবে কি-না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এলাকাবাসী।

চলমান কাজের লেবার সরদার ও রাজমিস্ত্রী বলেন- এ রাস্তার সাইড ওয়ালের গাঁথুনি বালু মোটামোটি এবং ৬টা বলুর সাথে ১টা সিমেন্ট মিশ্রণ করে দিতে বলেছেন ঠিকাদার। আর ইটের মানতো দেখতেই পাচ্ছেন। তাদের কথায় ১নং ও দেড় নং ইটের দেখা না মিল্লেও ৩/৪ নং ইট দ্বারা সাইড ওয়াল নির্মিত সেটা দৃশ্যমান হয়েছে।

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (SAE) আবু সালেহ মুসা আশিক কাজটি দেখা শোনার দায়িত্বে আছে। তিনি মুঠোফোনের মাধ্যমে জানান, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে মাত্র ৩ বার সাইড পরিদর্শন গিয়েছিলেন এবং ইটের মান খারাপ পেয়ে সে ইট ফেরত পাঠানো হয়ে ছিল। এর মধ্যে ৮% এর মত বিলও উঠিয়েছে ঠিকাদার।

উপজেলা প্রকৌশলী শোভন সরকার বলেন- রূপসায় (KDRIDP প্রকল্প) খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজটি পেয়েছে ফারজানা এন্টারপ্রাইজ। সাইডের কাজটি প্রতিনিয়ত তদারকির দায়িত্বে অফিসের (SAE) আশিকে দেওয়া আছে। আমি সদ্য ফকিরহাট উপজেলায় বদলী হয়েছি। তার পরও জুন মাসের কারনে দুই উপজেলায় ডিউটি করতে হচ্ছে। ঠিকাদার সরকারি কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে জানতে পেয়েছি। আমি পরিদর্শনে যাব এবং ইষ্টিমেট অনুযায়ী কাজ না করলে তার সমুদয় বিল পাস হবে না।
…… চলবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park