1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

রূপসাকে আধুনিক উপজেলা হিসেবে গড়তে চাই- শেখ আব্দুর রশিদ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা মহানগরীর হোটেল জালিকোতে খুলনায় বসবাসরত রূপসা উপজেলার বাসিন্দাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদের সম্ভাব্য  চেয়ারম্যান পদপ্রার্থী এবং জেলা বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ।
মতবিনিময় সভায় রূপসার সার্বিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত সমস্যার সমাধানে রূপসা বাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বাবু উজ্জ্বল কুমার সাহা, সোহাগ মেম্বার, মেজবাহ, রাজিব, সাদ্দাম, বেলাল ও রানা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় শেখ আব্দুর রশিদ তার বক্তব্যে বলেন, “রূপসা উপজেলার সাধারণ মানুষের পাশে থেকে আমি আজীবন কাজ করে যেতে চাই। নির্বাচিত হলে রূপসাকে একটি মডেল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণ এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তিনি আপসহীন ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, শেখ আব্দুর রশিদ রূপসা উপজেলার রাজনীতিতে এক পরিচিত নাম। তিনি দীর্ঘ দিন ধরে স্থানীয় মানুষের সেবা করে আসছেন এবং খুলনা জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এলাকায় ক্লিন ইমেজের নেতা হিসেবে তার ব্যাপক জনসমর্থন রয়েছে। আসন্ন নির্বাচনে রূপসা উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে তিনি ‘চেয়ারম্যান’ পদে প্রার্থী হয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।
মতবিনিময় সভা শেষে শেখ আব্দুর রশিদ ও উপস্থিত নেতৃবৃন্দ রূপসার আলাইপুরে আয়োজিত একটি বাৎসরিক ওয়াজ মাহফিলে যোগদান করেন। সেখানে তিনি উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং রূপসা বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park