
নিজস্ব প্রতিবেদক, রূপসা
খুলনার রুপসায় দিনভর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সকাল ১১টায় পিঠাভোগ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন আতাউর রহমান রনু। বিদ্যালয়ের সভাপতি ও জেলা বিএনপি সদস্য মোস্তফা উল বারী লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য নেতাকর্মীদের সাথে তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন:জাবেদ হোসেন মল্লিক (সদস্য সচিব, উপজেলা বিএনপি) হাসিবুর রহমান হাদিব, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মো. রয়েল, মুস্তাইন শেখ, সাব্বিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে বক্তব্য
এরপর দুপুর ১টায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন রনু। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগঘন ও প্রেরণামূলক বক্তব্য রাখেন তিনি।
“আগামী দিনের বিশ্ব ও উন্নত সমাজ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। একাডেমিক শিক্ষা হলো প্রকৃত মানুষ হওয়ার প্রাথমিক ধাপ। তোমাদের হাত ধরেই দেশ নতুন নতুন উদ্যোক্তা পাবে এবং বিশ্বদরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে। এসএসসি পরীক্ষার এই সময়টি আমি নিজেও পার করে এসেছি; এটি আমাদের চরিত্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”নকিব উদ্দিন আজাদের সভাপতিত্বে এবং আশরাফুজ্জামান জমাদ্দার বাদশার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
কামরুজ্জামান টুকু (যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি)
রেজাউল ইসলাম রেজা (দপ্তর সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দল) বিকাশ মিত্র, আজিজুল ইসলাম, মুন্না সরদার, রিপন, ইসরাইল বাবু, মো. রয়েল, সাঈদ, নাইম, রিফাত ও রোকন আলমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
দিনভর এসব অনুষ্ঠানে আতাউর রহমান রনু সামাজিক উন্নয়ন ও শিক্ষার প্রসারে নিজের অঙ্গীকার ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।