
নিজস্ব প্রতিবেদক, রূপসা যুগিহাটি পশ্চিমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভবনের শুভ উদ্বোধন, ছাত্রদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২ মে, ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইচগাতী ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাহমুদ রহমান। তিনি তাঁর বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং নৈতিক সমাজ গঠনে মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:শেখ আব্দুর রশিদ, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।মোহাম্মদ শামীম, সাবেক ছাত্রনেতা।শামসুর রহমান, বিশিষ্ট সমাজসেবক।
মোহাম্মদ হাদি, মোহাম্মদ মনির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর ছাত্রদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। সবশেষে একটি মনোজ্ঞ কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা মাদ্রাসার এই অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন এবং এতিম ও হাফেজ ছাত্রদের কল্যানে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।