1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

যশোরে ৩৫ দিন ধরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র নিখোঁজ দুশ্চিন্তায় পরিবার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি: যশোর সদরের শংকরপুর এলাকা থেকে মুঈন ইসলাম (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর গত ৩৫ দিন ধরে তার কোনো সন্ধান পাচ্ছে না পরিবার। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত শিশুটির কোনো হদিস মেলেনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট শনিবার সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে মুঈন স্থানীয় বকচর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে মাদ্রাসায়ও পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ মেলেনি। মুঈন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শংকরপুর মোবারক কাঠি এলাকার নাঈম ইসলামের ছেলে।

ছেলেকে হারিয়ে চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। কোনো উপায় না পেয়ে গত ২৬ আগস্ট যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। তবে ঘটনার এতদিন পার হয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান না মেলায় পরিবারের দুশ্চিন্তা আরও বেড়েছে।

কোনো সহৃদয় ব্যক্তি যদি ছবি ও বর্ণনার সাথে মিল থাকা মুঈনের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় জানানোর জন্য অথবা সরাসরি তার পরিবারের সাথে ০১৭১৩২২৯৭৭২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park