
মোল্লাহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা নামে ছয় বছর বয়সী এক শিশুর গলা/কাটা ও বস্তাবন্দি মর/দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকার একটি পান বরজের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি জব্দ করা হয়।
নিহ/ত শিশু মুসলিমা মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের কন্যা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় মুসলিমা। স্বজনরা বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ পাচ্ছিলেন না। পরবর্তীতে সন্ধ্যার দিকে গ্রামের মো. জাহাঙ্গীর শেখের পান বরজের সীমানায় একটি সন্দে/হজনক পলিথিন মোড়ানো বস্তা দেখতে পান স্থানীয়রা। বস্তা খুলে ভেতরে শিশুটির নিথর দেহ পাওয়া যায়।
খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামত দেখে পুলিশ ধারণা করছে, তাকে গলা কেটে হ/ত্যা করা হয়েছে। তবে এই হ/ত্যা/কাণ্ডের পেছনের মূল কারণ বা জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নির্মম এই হ/ত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা একপর্যায়ে পান বরজের মালিক জাহাঙ্গীরের বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, নির্মম এই হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ। অপরাধীদের শনাক্ত ও দ্রুত গ্রেফ/তার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।