1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

মোংলার চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট জেলা প্রতিনিধি আকাশ পাল

জলবায়ু বিপর্যয় মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসুচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, র‍্যালি, বৃক্ষ রোপণ এবং প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কর্মসুচিতে অংশগ্রহণ। ২৯ জুন সোমবার সকালে এসব কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকাল ১০টায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজ সেবক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ রুস্তুম আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারি প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষক উত্তম মন্ডল, গণিত শিক্ষক সাকিব হোসেন, শিক্ষিকা প্রণতি মন্ডল, প্রীতিলতা ঘটক প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ রুস্তুম আলী বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। জলবায়ু পরিবর্তন হ্রাস ঘটাতে এবং পরিবেশ সুরক্ষায় বেশি বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল বলেন বৈশ্বিক উষ্ণতার ফলে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে হবে। বৃক্ষরোপণ, নদী-খাল-বিল-জলাশয় ও পাহাড়-পর্বত-প্রাণ-প্রকৃতি রক্ষা করে পরিবেশ বিপর্যয় রুখতে হবে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আলোচনা সভার আগে একটি সুসজ্জিত র‍্যালি চাঁদপাই বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা ও র‍্যালি শেষে স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। লেইস প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় এসব কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park