1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

মোংলায় চেসিসে লুকিয়ে আনা ১২০ কেজি গাঁ/জাসহ আটক ৩

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি আকাশ পাল

ঢাকার কাঁচপুর থেকে যাত্রীবাহী পরিবহনের চেসিসের ভেতরে গোপন বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে আনা বিপুল পরিমাণ গাঁ/জাসহ তিন মা/দক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধারকৃত ১২০ কেজি গাঁ/জার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
মঙ্গলবার (০৬ অক্টোবর) ভোরে মোংলা উপজেলার দিগরাজ এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করে এসআরবির একটি আভিযানিক দল।

এসআরবি-৬ এর অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে একটি যাত্রীবাহী পরিবহনে করে মাদকের বড় একটি চালান মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিগরাজ এলাকায় সংকেত দিয়ে ওই পরিবহনে তল্লাশি চালানো হয়। প্রথমে স্বাভাবিক মনে হলেও নিখুঁত তল্লাশির এক পর্যায়ে চেসিসের ভেতরে বিশেষভাবে তৈরি ধাতব বক্সের ভেতর থেকে নিখুঁতভাবে মোড়ানো ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ঢাকার কাঁচপুর থেকে এই অভিনব কৌশলে গাঁ/জাসহ বিভিন্ন মা/দকদ্রব্য এনে মোংলা ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় নিয়মিত সরবরাহ করে আসছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park